বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলের বৈঠক
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণের প্রধান কাজ হচ্ছে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা। তাছাড়া বিনিয়োগের সঠিক তথ্য ও নীতি সহায়তা প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সেন্টার ফর এনআরবির একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহাসানুল ইসলাম টিটো এমপির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুয়েব আহমদ চৌধুরী, মাহাবুব আনাম, আওরঙ্গজেব চৌধুরী, মাশিউজ্জামান সেরনিয়াবাত ও মেহেদী হাসান চৌধুরী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিনিধি দল প্রবাসীদের বিনিয়োগ সহায়ক নানা প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা, প্রবাসী—বিনিয়োগ সহায়ক নীতিমালা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা, প্রবাসীদের বন্ডে বিনিয়োগ বিষয়ে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদি নীতিমালা গ্রহণ করা, শেয়ার বাজার ও বন্ড মার্কেটে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ প্রদান, প্রচার ও নীতিসহায়তা প্রদান, প্রবাসীদের সম্পদ ও প্রেরিত রেমিট্যান্স—সংশ্লিষ্ট কর বিষয়ক জটিলতা নিরসন ও পদ্ধতি সহজ করা, বিনিয়োগ আকর্ষণের জন্য বিদেশে দেশের ইতিবাচক বিষয়গুলোর প্রচারণার ব্যবস্থা এবং খাত সংশ্লিষ্ট সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানকে এ কাজে যুক্ত করা, প্রবাসীদের নিয়ে বিনিয়োগ পরামর্শক গ্রুপ তৈরি করা।
প্রবাসী ব্যবসায়ীদের দেশে ম্যাচ—ফান্ডিংয়ের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী ঋণ দেওয়ার ব্যবস্থা করা (দেশীয় ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে), অঞ্চলভিত্তিক প্রত্যাগত প্রবাসীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের অর্জিত দক্ষতা বাণিজ্য ও বিনিয়োগে কাজে লাগানো, প্রবাসীদের বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা, প্রবাসীদের বাণিজ্য সম্প্রসারণে মেধাবী বাণিজ্য কর্মকর্তাদের মিশনসমূহে নিয়োগ করে তথ্যকেন্দ্র পরিচালনা ও সহায়তা প্রদান এবং নিষ্ঠাবান সেবা প্রদানকারী ও দেশের বাণিজ্যিক ভাবমুর্তি উন্নয়নে ভূমিকা রাখা কর্মকর্তাদের স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা।

বৈঠকে মন্ত্রী মনোযোগ সহকারে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং তার মন্ত্রণালয়ের অধীন বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন। তিনি বিভিন্ন দেশে অনুষ্ঠেয় মেলা সমূহে বাংলাদেশের পণ্য বিশেষ করে হস্তশিল্প ও বাংলাদেশের খাদ্য পণ্য জনপ্রিয় করা ও বিপণনে প্রবাসীদের সহায়তা কামনা করেন।
বিদেশে মিশনগুলোতে বাণিজ্য কর্মকর্তার নিয়োগ বিষয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে আমরা বিভিন্ন দেশে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে জুম বৈঠক করেছি এবং তাদের নানা নির্দেশনা দিয়েছি। তিনি এনআরবি সেন্টারের ব্রান্ডিং কাযর্ক্রমের প্রশংসা করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








