কুয়েতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা। দেশটিতে পারিবারিক ভিসার শর্ত কঠিন করা হলেও সহজ করা হয়েছে পারিবারিক ভিজিট ভিসা।
কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রবাসী যদি মাসে ৪০০ দিনার বেতন পায়, তাহলে তিনি তার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারবেন। তবে দেশটিতে আসার পর কোনোভাবেই পারিবারিক ভিসায় পরিবর্তন করতে পারবেন না।
পারিবারিক ভিসায় কুয়েতে দীর্ঘদিন থাকার সুযোগ থাকলেও, ভিজিট ভিসায় নির্দিষ্ট একটা সময় পরে আবার নিজ দেশে ফিরতে হয়।
এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়েই বেশি আগ্রহ কুয়েতের।
কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে। যা শুধুমাত্র সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








