ইইউর বিভিন্ন দেশ থেকে ফেরত ৫১ অনিয়মিত বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ থেকে ৫১ জন অনিয়মিত বাংলাদেশিকে গত ২৫ জানুয়ারি ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ইনফোমাইগ্রেন্টসকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছে, ফ্রান্স, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫১ জন বাংলাদেশিকে নিয়ে ২৫ জানুয়ারি যাত্রা করা বিশেষ বিমানটি ২৬ জানুয়ারি ঢাকায় পৌঁছেছিল।
মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, অনিয়মিত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে। তাদের মধ্যে সবাই পুরুষ অভিবাসী ছিলেন। কোন নারী ও শিশু অভিবাসী ছিলেন না।
ইইউ সীমান্ত সংস্থা (ফ্রন্টেক্স) এবং ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ) এর উপস্থিতিতে ৫১ বাংলাদেশির ফেরত বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফরাসি কর্তৃপক্ষের মতে, বহিষ্কার প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী অভিবাসীদের বহনকারী বিমানে একজন চিকিৎসক, একজন দোভাষী এবং দুইজন মানবাধিকার পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন:
ফরাসি কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সাথে সম্পর্ক উন্নয়ন হয়েছে।
এসব দেশগুলোর দূতাবাস থেকে ইতিপূর্বে কনস্যুলার পাস নিতে জটিলতার মুখোমুখি হতে হতো। সম্প্রতি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটির ক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছে।
সম্প্রতি পাস হওয়া ফ্রান্সের নতুন অভিবাসন আইনে বলা হয়েছে, যেসব দেশ তাদের দেশের অনথিভুক্ত নাগরিকদের ফ্রান্স থেকে ফিরিয়ে নিতে সহায়তা করবে না সেসব দেশগুলোকে ফ্রান্সের ভিসা দেওয়ার হার এবং এজেন্সি অফ ফ্রান্স ডেভেলপমেন্ট বা এএফডি এর মাধ্যমে দেওয়া উন্নয়ন সহায়তা পুনঃবিবেচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা জোর দিয়ে বলেছেন, ‘নতুন আইনের ফলে ফ্রান্স থেকে অনিয়মিতদের বহিষ্কার বৃদ্ধি পাবে। আগে বিভিন্ন আইনি জটিলতার ফলে অভিবাসীদের ফেরত আটকে যেত।’
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








