ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর: জার্মানি যাচ্ছেন ইতালি আ’লীগ নেতাকর্মীরা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪  

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগামী ১৬ ফ্রেব্রুয়ারি জার্মানির মিউনিখে আসবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে শুক্রবার (১৬ ফ্রেরুয়ারি) দেশটিতে যাচ্ছেন ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এনআরবি ব্যাংকের পরিচালক ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর: জার্মানি যাচ্ছেন ইতালি আ’লীগ নেতাকর্মীরা

মতবিনিময় সভায় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রউফ ফকির, আফতাব বেপারী, মাইনুদ্দিন লিটন হাজারি, আলি আজম, কবির হোসেন, ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার বেপারী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহাম্মেদ তপু, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, শ্রমীক নেতা ইলিয়াস মোল্লা, ইতালি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ আলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীর সফর: জার্মানি যাচ্ছেন ইতালি আ’লীগ নেতাকর্মীরা

সভায় নেতারা বর্তমানে ইতালি আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতিসহ নেতাদের অসাংগঠনিক স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড ইতালি আওয়ামী লীগকে প্রবাসীদের মাঝে বিতর্কিত ও বিভাজন করার অভিযোগের ব্যাখ্যা তুলে ধরেন। তারা সরাসরি সভাপতি ও সাধারণ সম্পাদকদকে উল্লেখ করে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি সর্বজনীন সম্মেলনের মাধ্যমে আমরা যে, নেতৃত্ব নির্বাচিত করে ছিলাম অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটা আমাদের ভুল ছিল, যদিও উপস্থিত নেতারা বলেন আজকে আমরা এখনে উপস্থিত হয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান আগমন উপলক্ষে আলোচনা করতে। তবে সেই সাথে সকলকে অবহিত করতে চাই আগামীতে ইতালি আওয়ামী লীগের উল্লিখিত কয়েকজন নেতারর স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিস্তর আলোচনা করা হবে বলে সাবধান করে দেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়