চীনে বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা
প্রবাস নিউজ ডেস্কঃ
চীনের গুয়াংডং প্রভিন্সের ঝুহাই সমুদ্র সৈকতে দিনব্যাপী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চীনের গুয়াংজু সিটির বাংলাদেশি কমিউনিটি গুয়াংজু (বিসিজি) আয়োজিত এ মিলনমেলায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে।
শনিবার সকালে সবাই গুয়াংজু থেকে বাসযোগে ঝুহাই সমুদ্র সৈকতে পৌঁছান। সারাদিন তারা সৈকতে বাংলাদেশি সংস্কৃতি চর্চা ও মোরগযুদ্ধ, ফুটবল, হাডুডুসহ বেশকিছু খেলাধুলার আয়োজন করেন। বাংলাদেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় বহু চীনা নাগরিক বাংলাদেশি অনুষ্ঠান মুগ্ধতা নিয়ে উপভোগ করেন এবং তারা ক্যামেরাবন্দিও করেন। বিজয়ীদের মাঝে আয়োজক কমিটি পুরস্কার বিতরণ করে।

এ সময় বাংলাদেশিরা জানান, প্রবাস জীবনে ব্যস্ততার ভিড়ে এই আয়োজন যেন ক্লান্তি শেষে একটু বিশ্রামের মতো। আমরা দীর্ঘদিন পর বাংলাদেশি বেশ কিছু শিক্ষক, ছাত্র, ব্যবসায়ীরা এক হয়ে মিলিত হতে পেরে অত্যন্ত ভালোলাগা মুহূর্ত পার করছি।

বিসিজি কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার কুরবান আলী মিলনমেলা সম্পর্কে বলেন, সকল বিভেদ ভুলে আবার মিলিত হই স্লোগানে আমরা প্রবাসী বাংলাদেশিরা একটি মিলনমেলা আয়োজন করার চেষ্টা করেছি। যেন আমরা সবাই এক হয়ে নিজেদের সুখ-দুঃখ একে অপরের সাথে শেয়ার করে নিজেরা একটি দিন উৎসবমুখরভাবে কাটাতে পারি।
তিনি বলেন, প্রবাস জীবনে আমরা বাংলাদেশকে খুবই মিস করি। তাই চেষ্টা করা সবার ব্যস্ততার ভিড়ে আমাদের এই একসঙ্গে হওয়া।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








