কুয়েতে প্রবাসীদের খণ্ডকালীন কাজের অনুমতির ফি নির্ধারণ
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে প্রবাসীদের খণ্ডকালীন কাজের অনুমতি দিতে দ্য পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (পিএএম) ‘সাহেল’ অ্যাপ চালু করেছে। যেখানে প্রবাসীরা খণ্ডকালীন কাজের আবেদন করতে পারবেন। একই সঙ্গে খণ্ডকালীন কাজের অনুমতি পেতে কিছু শর্ত এবং ফি নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে, বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণ করতে এবং শ্রমিকদের কাছ থেকে নিয়োগকর্তাদের সুবিধা পেতে এই প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েত সরকার।
খণ্ডকালীন কাজের অনুমতি পেতে কিছু শর্ত এবং ফি নির্ধারণ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যেখানে থাকতে হবে মূল নিয়োগকর্তার অনুমোদন, সর্বোচ্চ খণ্ডকালীন কাজ চার ঘণ্টা এবং সংশ্লিষ্ট ফি প্রদান। এ ক্ষেত্রে এক মাসের জন্য দিতে হবে পাঁচ কুয়েতি দিনার, তিন মাসের জন্য ১০ দিনার, ছয় মাসের জন্য ২০ দিনার এবং এক বছরের জন্য ৩০ দিনার।
অন্যদিকে, স্থানীয় নাগরিকদের এই শর্ত এবং ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তারা শুধু মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে খণ্ডকালীন কাজের জন্য আবেদন করতে পারবেন।
কুয়েতের শ্রম আইন অনুযায়ী খণ্ডকালীন কাজ নিষিদ্ধ ছিল। কেউ এই আইন অমান্য করলে তাকে জেল-জরিমানাসহ নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতো। তবে চলতি বছরের জানুয়ারি থেকে এই আইন পরিবর্তন করেছে কুয়েত সরকার। শ্রমিকদের জন্য চার ঘণ্টা খণ্ডকালীন কাজের অনুমোদন দিয়েছে তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








