কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশের ভিসা পরিষেবা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা পরিষেবা। সহজ ও স্বল্প সময়ে ভিসা সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এমন উদ্যোগ নিয়েছে।
বুধবার হাইকমিশনের কনস্যুলার, কাউন্সিলর জিএম রাসেল রানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাসপোর্ট এবং ভিসা প্রসেসিং পরিষেবা বাড়ানোর জন্য এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডি এন বিএইডির সঙ্গে একটি চুক্তি সই করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু হবে।

৪৫টি সার্ভিস কাউন্টারও স্থাপনের মাধ্যমে সুসজ্জিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। ছবি- সংগৃহীত
সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল ২, ব্লক ই, নং ২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন, ৫৫২০০ উইলায়াহ পারসেকুতুয়ান, কুয়ালালামপুর +৬০৩-৯২১২০২৬৭, [email protected] ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ৫ জানুয়ারি কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।

৪৫টি সার্ভিস কাউন্টারও স্থাপনের মাধ্যমে সুসজ্জিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। ছবি- সংগৃহীত
এ সময় সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ (ইএসএল) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, প্রবাসী মিডিয়াকর্মীসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসীবান্ধব নীতি ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় কল সেন্টার চালু হলো। ভিসা দেওয়ার পাশাপাশি শিগগিরই ই-পাসপোর্ট কার্যক্রম চালু হবে।

হাইকমিশনের নোটিশ। ছবি- সংগৃহীত
ই-পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদন ফরম পূরণ, স্ক্যান ও বায়োমেট্রিকসহ আবেদনের সকল কার্যক্রম ইএসএল সম্পন্ন করবে। হাইকমিশন মালয়েশিয়ার পোস্টাল বিভাগের মাধ্যমে পাসপোর্ট বিতরণ নিশ্চিত করবে। কুয়ালালামপুরের জালান দুয়া-চান শো লিনে (সিটি সেন্টারের পাশে) প্রায় ১৪ হাজার বর্গফুটের ভবন ভাড়া নিয়ে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে সুসজ্জিত করেছে হাইকমিশন। ৪৫টি সার্ভিস কাউন্টারও স্থাপন সম্পন্ন হয়েছে।
কল সেন্টারের টেলিফোন নম্বর: ০৩৯২১২০২৬৭, সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট ও ভিসার বিষয়ে এ নম্বরে কল করে পরামর্শ নেওয়া যাবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








