কলকাতার ‘সাহিত্য পত্রিকা প্রথম আলো সম্মাননা’ পেলেন সৈয়দ মনজুরুল
প্রবাস নিউজ ডেস্কঃ
ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক বিথী চট্টোপাধ্যায় ও বিধায়ক দেবাশীষ কুমার যৌথভাবে সৈয়দ মনজুরুল ইসলামকে এই সম্মাননা তুলে দেন।
এ সময় পশ্চিমবঙ্গ সরকারের প্রভাবশালী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষ, কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক গিল্ড সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, কথাসাহিত্যিক প্রচেতগুপ্ত এবং বাংলাদেশের প্রকাশক মাজহারুল ইসলামসহ দুই বাংলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ছিল কলকাতা বইমেলার ১৩তম দিন। বুধবার (৩১ জানুয়ারি) মেলার পর্দার নামবে। ১৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন। এবারের থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম।
বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নিয়েছে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে এই প্রাণের মেলা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হয়েছে নির্দিষ্ট একটি থিমকে সামনে রেখে। এবারের থিম ইউনেস্কো স্বীকৃতি পাওয়া ঢাকার ঐতিহ্যবাহী রিকশা চিত্র।
সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৫০টিরও বেশি প্রকাশনী সংস্থা বাংলাদেশি প্যাভিলিয়নের ভেতর স্টল দিয়ে বসেছে। প্রথম দিন থেকেই কলকাতা বইমেলার পাঠকদের স্রোত বাংলাদেশ প্যাভিলিয়নের দিকে। শেষ দিনের আগেও ছবিটা একদম পাল্টায়নি।
মঙ্গলবার সন্ধ্যায়ও দেখা গিয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নে এ উপচে পড়া ভিড়। বাংলাদেশি অনেক বিক্রেতা দাবি করেছেন, তারা যে সংখ্যক বই নিয়ে এসেছিলেন অনেক আগেই জনপ্রিয় লেখকের বই বিক্রি হয়ে গিয়েছে।
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। আর ১৪ দিনের এই মেলাতে বইমেলায় পা রেখেছিলেন প্রায় ২৩ কোটি মানুষ। বইমেলার আয়োজক গিল্ড সভাপতি সুধাংশু দে দাবি করছেন, গত বছরের থেকেও এবার বই বিক্রি বেড়েছে এবং মেলায় বেড়েছে দর্শনার্থীদের সংখ্যাও। এই হিসেবে মেলা শেষ হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে তারা প্রকাশ করতে পারবেন বলেও জানান তিনি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








