ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জার্মানিতে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:৫৫, ৩১ জানুয়ারি ২০২৪  

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে জার্মান আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী।

প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম, ইউনুস আলী খান, নর্থরাইনরাইন ভেস্ট ফলেন শাখা আওয়ামী লীগের সভাপতি যুবরাজ তালুকদার, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন দ্বীপ, দেলোয়ার জাহিদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কায়সার উল আলমসহ অনেকে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়