ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

কলকাতা বইমেলায় শেষ দিনে জমজমাট বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৪  

শীত হঠাৎ উধাও। শহরজুড়ে বসন্তের আমেজ। মাঘ মাসের শীতে বসন্তের আমেজের মধ্যেই চলতি বছরে জন্য বিদায় নিলো ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বাৎসরিক বই উৎসবের শেষ দিনে চিরাচরিত প্রথা মেনে বুধবার ৩১ জানুয়ারি ঘণ্টার ধ্বনিতে শেষ হলো এই বইমেলা।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদ্ধোধন হয়েছিল ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার )। সেই দিন থেকেই সবার জন্য খুলে দেওয়া হয়েছিল মেলা প্রাঙ্গণ।

প্রত্যেক বছরের মতো এবারও বইমেলার উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। থিমকান্ট্রি ছিল গ্ৰেট ব্রিটেন। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লাখো মানুষের সমাগম হয়েছে।

৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা বুক সেলারস এন্ড গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, এবারের মেলায় প্রায় ২৯ লাখ মানুষের সমাগম হয়েছে। এরই মধ্যে ২৭ কোটি রুপির বেশি বই বিক্রি হয়েছে।

তিনি আরও জানান, আগামী বছরের থিম নিয়ে তিনটা দেশের সঙ্গে কথা চলছে। সব ঠিকঠাক হলে জানিয়ে দেওয়া হবে।

এবারের বইমেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। মেলা উদ্বোধনের পর থেকেই জমজমাট ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন। মেলার শেষ বেলায় বাংলাদেশে প্যাভালিয়নে বইপ্রেমিদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে বইপ্রমীদের উন্মাদনাও চোখে পড়ে।

এবার বিশেষ সম্মাননা পান বাংলাদেশ। এই সম্মাননা তুলে দেওয়া হয় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রধান (এইচওসি) সিকদার মোহম্মদ আশরাফ রহমানের হাতে। সম্মাননা তুলে দেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

বাংলাদেশ থেকে আসা প্রকাশক কাজী হারুন রসিদ বলেন, মোটামুটি ভালো বিক্রি হয়েছে। আমরা যতটা আশা করেছিলাম শেষ দিনে সেই তুলনায় ইসলামিক বইয়ের বিক্রি ভালো হয়েছে।

হারুন রসিদ আরও জানান, বইয়ের প্রতি মানুষের আগ্রহ অনেকটাই হারিয়েছে। কারণ এখন পিডিএফ এর প্রতি ঝোক বেশি।

বাংলাদেশের বই সচরাচর কলকায় পাওয়া যায় না। বাংলাদেশের কবি, সাহিত্যকদের বই কিনতে হলে মেলার অপেক্ষায় থাকতে হয় ক্রেতাদের।

কলকাতার বাসিন্দা এমবি নাজমুল গাজী বলেন, আমাদের বাংলাদেশের বইয়ের যে চাহিদা ছিল তা এখানে পেয়ে গেলাম। বাংলাদেশের নতুন বই পেতে হলে ফের এক বছর অপেক্ষা করতে হবে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়