ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

পর্তুগালে কঠিন হতে পারে প্রবাসীদের টিকে থাকা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৭:১৯, ৩১ জানুয়ারি ২০২৪  

পর্তুগালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তা বাড়ছে ডানপন্থি রাজনৈতিক দলগুলোর। অভিবাসন বিরোধীদের উত্থানে উদ্বেগ বাড়ছে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে। এমন পরিস্থিতির জন্য পর্তুগালের নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের রাজনৈতিক নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন কমিউনিটির নেতারা।

নাগরিকত্ব নিয়েও স্থানীয় রাজনীতিতে অভিবাসীদের অংশ না নেয়াকে অভিবাসন-বিরোধী মনোভাব উত্থানের কারণ বলছেন কমিউনিটি নেতারা। ফাইল ছবি (রয়টার্স)

পর্তুগালের বন্দরনগরী হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের শহর পোর্তো। স্পেন থেকে স্বল্প দূরত্ব, পর্যটন সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ-সুবিধা ভালো হওয়ায় লিসবনের পরেই সবচেয়ে বেশি অভিবাসী বসবাস এবং কাজের জন্য বেছে নেন পোর্তোকে। 

সাম্প্রতিক তথ্য বলছে, পোর্তো শহর ও এর আশপাশের এলাকায় বসবাস প্রায় পাঁচ হাজার বাংলাদেশির।

 

গেল কয়েক বছরে অন্যান্য দেশ থেকে পোর্তো শহরে যেন অভিবাসীদের স্রোত বইছে। ফলে সেখানে বেকারত্বের ফলে বৃদ্ধি পাচ্ছে অপরাধের সংখ্যা। এতে পর্তুগালজুড়েই বেড়েছে অভিবাসী-বিরোধী মনোভাব। আর এসবের সুযোগ নিয়ে নিজেদের জনপ্রিয়তা বাড়াচ্ছে পর্তুগালের ডানপন্থি রাজনৈতিক দলগুলো। 

মূলত এ কারণেই উদ্বেগে রয়েছেন পোর্তো প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে, নাগরিকত্ব নিয়েও স্থানীয় রাজনীতিতে অভিবাসীদের অংশ না নেয়াকে অভিবাসন-বিরোধী মনোভাব উত্থানের কারণ বলছেন কমিউনিটি নেতারা।

 

বিভিন্ন তথ্য বলছে, পাঁচ হাজারের বেশি বাংলাদেশি পর্তুগালের নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্য, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে বসবাস করছেন। তাই স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশিরা জানান, পর্তুগালের বাইরে থাকা এসব নাগরিকরা ভোট দিলে দেশটির জাতীয় নির্বাচনে একাধিক প্রতিনিধি পেতো বাংলাদেশিরা।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়