কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা
প্রবাস নিউজ ডেস্কঃ
দিনব্যাপী আনন্দ উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের বনভোজন এবং গেট টুগেদার।
শুক্রবার দেশটির হিজিল অঞ্চলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিশেষ অতিথি ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান-উজ-জামান, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো, হেবজু, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, কুয়েত চ্যাপ্টারের সকল নেতা ও তাদের পরিবারসহ সুধীজনেরা।

কুয়েতে ১৯৯০ থেকে আই ই বি কুয়েত চ্যাপ্টার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বক্তারা বলেন, একই দেশে বাস হলেও কর্মব্যস্ততার কারণে এক জনের সঙ্গে আরেকজনের দেখা হয় না বছরে একবার। এই মিলনমেলার মাধ্যমে পারিবারিক এবং কর্ম জীবনের খবরাখবর একে অপরের সাথে শেয়ার করা যায়।
অনুষ্ঠানে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বল নিক্ষেপ, বালিশ খেলা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন। এছাড়া গৃহিনীদের তৈরি নানা রকম মুখরোচক খাবারও পরিবেশন করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতাহার আলী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাহেদ ফারুক সিনহা, ইঞ্জিনিয়ার জুলফিকার পথিক, ইঞ্জিনিয়ার মোস্তাফিজ সহ সংগঠনের নেতারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








