কুয়েতে ফের চালু হচ্ছে ফ্যামিলি ভিসা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে। তবে থাকছে না আগের নিয়ম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন আনছে।
২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৮০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেত। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ কুয়েতি দিনারের পাশাপাশি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সেই সঙ্গে মিল থাকতে হবে চাকরির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার।
কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে। যা শুধুমাত্র সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








