ইতালির পাসপোর্টধারীদের জন্য বড় সুখবর
প্রবাস নিউজ ডেস্কঃ
বৈধ, অবৈধ নানা পথে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমান অভিবাসন প্রত্যাশীরা। জীবন জীবিকার সন্ধানে এসে প্রথমেই বৈধ হতে চান তারা। স্বপ্ন দেখেন নাগরিকত্বের। এবার সেই স্বপ্নবাজদের জন্য আছে সুখবর। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে ইতালি।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক নিয়ে কাজ করছে লন্ডন ভিত্তিক সংস্থা ‘হেনলি এ্যান্ড পার্টনার্স’। প্রতি বছরের মতো সম্প্রতি ২০২৪ সালের শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে সংস্থাটি। এতে শীর্ষস্থানে আছে ইতালিসহ আরও পাঁচ দেশ।
এমন খবরে দারুণ খুশি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা। এটিকে সম্মনজনক বলছেন তারা।
শীর্ষস্থানে থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, স্পেন ও সিঙ্গাপুর। ২০২৩ সালে সিঙ্গাপুর ছিল এককভাবে শীর্ষস্থানে। অন্যদিকে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তান।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








