প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মুকতাবিসের মতবিনিময়
প্রবাস নিউজ ডেস্কঃ
সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূরের সঙ্গে মতবিনিময় করেছেন মিশিগানের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় মিশিগানের ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরেণ্য সাংবাদিক মুকতাবিস উন নূর মিশিগান আগমন উপলক্ষে বাংলা প্রেস ক্লাব মিশিগানের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মুকতাবিস-উন-নূরকে ফুল দিয়ে বরণ করেন মিশিগানে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মী ও সুধিজন।
বাংলা প্রেস ক্লাব মিশিগানের সহ-সভাপতি রোটারিয়ান শামিম আহছানের সভাপতিত্বে ও মোস্তফা কামালের পরিচালনায় সভায় বক্তব্য দেন এনটিভির সেলিম আহমেদ, ডিবিসি নিউজ টিভি ও জাগো নিউজ২৪ এর আশিক রহমান, টিবিএন-২৪ এর তোফায়েল রেজা সোহেল, বাংলা ভিশনের সাহেল আহমেদ, মাহফুজুর রহমান শাহিন, দৈনিক জালালাবাদের সুলায়মান আল মাহমুদ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট জেবরুল ইসলাম খোকন এবং মুহাম্মদ মইনুল হক।
সভায় সিলেট প্রেস ক্লাবের ছয়বারের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে আমাদের সাংবাদিকরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমার সাংবাদিকতা জীবনে আমি একদল সাহসী, সৎ ও নীতিবান সাংবাদিক নিয়ে কাজ করেছি। তাদের অনেকেই আজ রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন এমনকি স্থানীয়, জাতীয় ও প্রবাসেও এসে দেশের মানুষের জীবনমান উন্নয়নে দায়িত্ব কাজ করছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের।
মতবিনিময়কালে মিশিগানের গণমাধ্যমকর্মীরা মুকতাবিস-উন-নূরের মতো গুণী সাংবাদিকের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যে সুমহান দায়িত্ব পালন করে যাচ্ছেন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বিশ্বাস করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








