পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী আড়াই লাখ বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশ হাইকমিশন। অনিয়মিত অভিবাসী শ্রমিক নিয়মিত করার (রিক্যালিব্রেশন ২.০) কর্মসূচিকে সামনে রেখে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে।
পোস্ট অফিসের পাশাপাশি হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউজ থেকে বিতরণ করা হয় পাসপোর্ট।
গত বছরের ২৭ জানুয়ারি মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন শেষ হয় ৩১ ডিসেম্বর। তবে এর বৈধকরণ প্রক্রিয়া চলবে ৩১ মার্চ পর্যন্ত এবং ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
বৈধ করণের সুযোগ কাজে লাগাতে এ পর্যন্ত হাইকমিশন থেকে (এক বছরে) প্রায় আড়াই লাখ পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এ প্রতিবেদককে এ তথ্য জানান।

পাসপোর্ট সেবা কার্যক্রম পরিদর্শন করেন হাইকমিশনার মো. শামীম আহসান
হাইকমিশনের ঘোষণা অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে সিবিএল মানি ট্রান্সফারের প্রধান কার্যালয়ে বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম পরিচালনা করে।
এ কার্যক্রম পরিদর্শন করেন হাইকমিশনার মো. শামীম আহসান। এসময় উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মো. সাঈদুর রহমান ফারাজী এবং পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য appointment.bdhckl.gov.bd/other ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এছাড়া ডাকযোগে পাসপোর্ট সংগ্রহ করতে হলে appointment.bdhckl.gov.bd/poslaju ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে
অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








