স্টুডেন্ট ভিসা ৩৫ শতাংশ কমানোর ঘোষণা কানাডার
প্রবাস নিউজ ডেস্কঃ
আবাসন সংকট মোকাবিলায় আগামী দুই বছর কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার।
গত ২২ জানুয়ারি জাস্টিন ট্রুডোর সরকার এক ঘোষণায় বলেছে, ২০২৪ সালে তারা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কম শিক্ষার্থীকে ভিসা দেবে। গত বছর প্রায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল কানাডা।
কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার একটি বিবৃতিতে বলেছেন, '২০২৪ এর সেপ্টেম্বর সেমিস্টারের আগে আমরা আমাদের প্রস্তুতির অংশ হিসেবে ভিসার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা করতে পারে।
তবে, যারা ইতিমধ্যে স্টাডি পারমিট পেয়েছে বা পারমিট নবায়ন করতে আগ্রহী তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। যারা মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রির জন্য আসবেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসার সংখ্যা সীমাবদ্ধ হবে না।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








