কাতারে সাংবাদিক ও কবি দর্পন কবীরকে সংম্বর্ধনা
কাতার প্রতিনিধি :
কাতার প্রতিনিধি: কথা সাহিত্যিক, কবি ও বিশিষ্টি সাংবাদিক দর্পন কবীর নিউ ইয়র্ক থেকে কাতার আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ৷ মো: আল আমিন খানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম৷
কুরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোঃ ইসমাইল মিয়া, সৈয়দ আনাম মিয়া, জসিম উদ্দিন দুলাল, নজরুল ইসলাম , ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, হাজী বাসার সরকার, জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম , মহিউদ্দিন চৌধুরী, রাজ রাজিব, যুবলীগ নেতা ফয়েজ আহমেদ , আতিক মাওলা মিঠু, বাবুল আহমেদ প্রমুখ৷
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ এ সময় বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৷
অনুষ্ঠানে আগত বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশিষ্টি সাংবাদিক দর্পন কবীর নিউ ইয়র্ক থেকে কাতার আগমন উপলক্ষে অভিনন্দন জানাই এবং কাতার প্রবাসী বাংলাদেশীদের কোন প্রয়োজনে হলে বাংলাদেশ কমিউনিটি কাতার ও বাংলাদেশ আওয়ামীপরিবার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাশে থাকবেন বলে ঘোষণা দেন৷
এ সময় সাংবাদিক দর্পন কবীর তার বক্তব্যে সকলকে ধন্যবাদ দেন এবং টিভিএন টিভির চেয়ারম্যান ও কলাকৌশলীদের বেশ প্রশংসা করেন, তিনি আরো বলেন টিভিএন টিভি নিউইয়র্কে ও ইউরোপে সকলেই দেখেন তাই কাতার প্রবাসীদেরকে টিভিএন টিভির খবর নিয়মিত দেখার আমন্ত্রণ জানান ৷ পরে নৈশ ভোজনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয় ৷
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








