ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

কাতারে সাংবাদিক ও কবি দর্পন কবীরকে সংম্বর্ধনা

কাতার প্রতিনিধি : 

প্রকাশিত: ০৮:০৬, ২৩ জানুয়ারি ২০২৪  

কাতার প্রতিনিধি: কথা সাহিত্যিক, কবি ও বিশিষ্টি সাংবাদিক দর্পন কবীর নিউ ইয়র্ক থেকে কাতার আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ৷ মো: আল আমিন খানের পরিচালনায়  অনুষ্ঠানের সভাপতি করেন,  বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম৷  
কুরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত  গাওয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  সংগঠনের  উপদেষ্টা মোঃ ইসমাইল মিয়া, সৈয়দ আনাম মিয়া, জসিম উদ্দিন দুলাল,  নজরুল ইসলাম , ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, হাজী বাসার সরকার,  জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম , মহিউদ্দিন চৌধুরী, রাজ রাজিব,  যুবলীগ নেতা ফয়েজ আহমেদ , আতিক মাওলা মিঠু, বাবুল আহমেদ প্রমুখ৷ 
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ এ সময় বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধিত  অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৷ 
অনুষ্ঠানে আগত বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশিষ্টি সাংবাদিক দর্পন কবীর নিউ ইয়র্ক থেকে  কাতার আগমন উপলক্ষে অভিনন্দন জানাই এবং কাতার প্রবাসী বাংলাদেশীদের কোন প্রয়োজনে হলে  বাংলাদেশ কমিউনিটি কাতার  ও বাংলাদেশ আওয়ামীপরিবার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাশে থাকবেন বলে ঘোষণা দেন৷  
এ সময় সাংবাদিক দর্পন কবীর তার বক্তব্যে সকলকে ধন্যবাদ দেন এবং  টিভিএন টিভির চেয়ারম্যান  ও কলাকৌশলীদের বেশ প্রশংসা করেন, তিনি আরো বলেন টিভিএন টিভি নিউইয়র্কে ও ইউরোপে সকলেই দেখেন  তাই কাতার প্রবাসীদেরকে  টিভিএন টিভির খবর নিয়মিত দেখার আমন্ত্রণ জানান ৷ পরে নৈশ ভোজনের মাধ্যমে  সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয় ৷

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়