দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন’ অর্থাৎ প্রভাবশালী নারী অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি আবিদা হোসেন। চিত্রকলা, কমিউনিটি উন্নয়ন, সেবামূলক কাজ ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১৮ মার্চ) দুবাইয়ে ‘উইমেন্স গ্লোবাল কনফারেন্স’ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা।
সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন দেশের ২৫ জন নারীকে এই সম্মাননা দেওয়া হয়।
এর মধ্যে ইউএই’র ঐতিহ্য ও সাংস্কৃতিক দূত হালিমা আবদুল্লাহ রাশেদ, আমিরাতের প্রথম এভিয়েশন ইঞ্জিনিয়ার ড. সোয়াদ আল সামছি, আমেরিকান অ্যাথলেটিক্স মেডিকেল সেন্টারের পরিচালক ড. সানা সাজান, আমিরাত এনভায়রনমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা হাবিবা আল মারাশি, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার সুলতানা কাজিম, টিভি উপস্থাপিকা রানিয়া আলি, মোটিভেশনাল বক্তা মাইথা আল বালুশি অন্যতম।
সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবিদা হোসেন বলেন, এই পুরস্কার তাকে সেবামূলক ও কল্যাণধর্মী সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি অনুপ্রাণিত করবে। তার দেখাদেখি অন্য নারীরাও এতে উৎসাহিত হবেন। এই পুরস্কার পেয়ে তিনি নিজেকে সম্মানিত বোধ করেছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








