ইতালিতে রেসিডেন্ট পারমিট নবায়নে ভোগান্তি কি কমবে?
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালির রেসিডেন্ট পারমিট নবায়নে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। ভোগান্তি কমাতে তাই এবার আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিচ্ছেন তারা।
দেশটির রেসিডেন্ট বা স্টে পারমিট দ্রুত নবায়নে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আবেদন করছেন। এর মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও আছেন। এ ধরনের ভোগান্তি নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি ইতালির বিভিন্ন শহরে দেশটিতে বসবাসের জন্য বিদেশিদের রেসিডেন্স বা স্টে পারমিট নবায়নের জন্য অপেক্ষা করতে হচ্ছে ১২ থেকে ২৪ মাস পর্যন্ত। অথচ দুই-তিন বছর আগে অপেক্ষার এ সময় ছিল মাত্র তিন-ছয় মাস। এতে ভোগান্তির শিকার হচ্ছেন দেশটিতে অধ্যয়নরত বিদেশি ছাত্র-ছাত্রীরা।
ভোগান্তি থেকে বাঁচতে পাঁচ শতাধিক বিদেশি ছাত্র-ছাত্রী চেঞ্জডটওআরজি নামে একটি সংস্থার মাধ্যমে আবেদন করেছেন। যাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, ইতালি কর্তৃপক্ষ অহেতুক হয়রানি করছে বিদেশিদের। এমন কর্মসূচির ফলে ভোগান্তির অবসান হবে বলে মনে করছেন তারা।
সম্প্রতি ভেনিসের একটি হলরুমে ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ ইতালি’র দ্বিতীয় কংগ্রেস বা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইতালিতে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনস্যুলেট জেনারেলসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অন্যতম দাবি ছিল: রেসিডেন্স পারমিট নবায়নে দীর্ঘসুত্রিতার অবসান ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








