পণ্যে কুয়েত সরকারের ভর্তুকি, বাংলাদেশি ব্যবসায়ীদের মূল্যছাড়ের প্র
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও তা সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভর্তুকি দেয় দেশটির সরকার। একইসঙ্গে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেটে পণ্যের মূল্যছাড়ের প্রতিযোগিতা লেগে থাকে। আর এসব প্রতিযোগিতায় অন্যদের সঙ্গে টিকে থাকতে বাংলাদেশি ব্যবসায়ীরাও দিচ্ছেন মূল্যছাড়।
ব্যবসা টিকিয়ে রাখতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও তাল মিলিয়ে মূল্যছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন।
অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন থামছেই না। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এছাড়া সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি হানা। সব মিলেয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট যেমন বাড়ছে সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম।
তবে, পণ্যের দাম বাড়ায় যেখানে বিপাকে বিভিন্ন দেশের মানুষ, সেখানে অনেকটাই স্বস্তিতে রয়েছেন কুয়েতের বাসিন্দারা। প্রয়োজনীয় জিনিসের মূল্যছাড় দিয়ে ক্রেতাদের ধরে রাখতে বিভিন্ন মার্কেটে রীতিমত মূল্যছাড়ের প্রতিযোগিতা লেগে থাকে। ব্যবসা টিকিয়ে রাখতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও তাল মিলিয়ে মূল্যছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন।
প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, কুয়েতের আইন নিয়ে তারা সন্তুষ্ট। দাম বাড়ানোর পরিবর্তে কমানো হচ্ছে। সরকারি ভর্তুকি পেয়ে তারাও ক্রেতা ধরার জন্য দাম কমিয়ে দিচ্ছেন।
কুয়েত সরকারও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভর্তুকি দেয়। এ কারণে এখন পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর তেমন প্রভাব পড়ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








