ইতালির ভিসা যেন সোনার হরিণ!
প্রবাস নিউজ ডেস্কঃ
যে কোনো ভিসা প্রাপ্তি সোনার হরিণ হয়ে উঠেছে ইতালিতে। গত ছয় মাসে ভিসা প্রত্যাখ্যান হয়েছে প্রায় ৯০ শতাংশ বাংলাদেশির। এতে হতাশা প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।
সব কাগজপত্র সঠিক থাকার পরও ছয় মাসে ভিসা প্রত্যাখ্যান হয়েছে প্রায় ৩০ শতাংশ আবেদনকারীর।
পশ্চিম ইউরোপের শিল্পসমৃদ্ধ উন্নত দেশ ইতালি। বৈধ-অবৈধ মিলে দেশটিতে বসবাস করছেন আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি
সহজে বৈধতা লাভ, পারিবারিক ভিসার সহজ লভ্যতা, ইতালি সরকারের স্পন্সর ভিসায় বাংলাদেশকে অন্তর্ভুক্তি ও স্টুডেন্ট ভিসার সুযোগ সম্প্রসারণে ইতালিতে প্রতিদিন শতশত বাংলাদেশি ভিসা পেতেন। শুধু ২০২২ সাল থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ৩০ হাজার বাংলাদেশি স্পন্সর ও স্টুডেন্ট ভিসা পেয়েছেন। এর বাইরে পারিবারিক ভিসা প্রাপ্তির সংখ্যাও ছিল অনেক।
তবে ২০২৩ সালের আগস্ট থেকে পাল্টাতে থাকে চিত্র। প্রথম দিকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট, তারপর স্টুডেন্ট ভিসা, বর্তমানে পারিবারিকসহ সব ধরনের শত শত ভিসা আবেদন প্রত্যাহার করছে দেশটি।
পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, সব কাগজপত্র সঠিক থাকার পরও ছয় মাসে ভিসা প্রত্যাখ্যান হয়েছে প্রায় ৩০ শতাংশ আবেদনকারীর। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, সম্প্রতি দীর্ঘমেয়াদি লাখ লাখ স্পন্সর ভিসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। এ অবস্থায় বাংলাদেশিদের ভিসা নীতি সহজ করতে ঢাকার ইতালি অ্যাম্বাসিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন প্রবাসীরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








