সাংবাদিক রেজোয়ানের মৃত্যুতে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক
প্রবাস নিউজ ডেস্কঃ
সিনিয়র সাংবাদিক, পিআইবির সাবেক পরিচালক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।
শুক্রবার (১৯ জানুয়ারি) প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খানের সই করা বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়
প্রেস ক্লাব সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ যৌথভাবে এক শোক বার্তায় বলেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবক। তার মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো।
তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি ছিলেন উদার গণতন্ত্রমনা, নির্ভীক, অকুতোভয়। তিনি লেখনির মাধ্যমে দেশ ও জাতির খেদমত করেছেন। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। তার মৃত্যুতে গোটা বিশ্বে বসবাস করা বাংলাদেশি সংবাদকর্মীরা তাদের অভিভাবককে হারিয়েছে।
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








