ইতালিতে বাড়ছে প্রবাসীদের ব্যবসা, কমছে স্থানীয়দের
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালিতে বাড়ছে বাংলাদেশিসহ প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হচ্ছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির। গেল বছর নতুন গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫৭টি, যা চলতি বছর আরও বাড়তে পারে বলে ধারণা প্রবাসীদের।

ইতালিতে ২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে বিদেশিদের ব্যবসা বেড়েছে শতকরা ১০ ভাগ।
একসময় ফুল বিক্রি, হকার কিংবা গাড়ি পরিষ্কারের মতো ছোটখাটো কাজ করতে দেখা যেত ইতালির প্রবাসী বাঙালিদের। ৯০ দশকের শুরুতে কেউ কেউ চাকরি করলেও, সেই সংখ্যা ছিল হাতেগোনা। তবে এখন দিন পাল্টেছে। বর্তমানে ব্যবসা এবং চাকরির বাজারে নিজেদের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন অনেকেই।
ছয় কোটি নাগরিকের দেশ ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা প্রায় ৫০ লাখ। তার মধ্যে বাংলাদেশি রয়েছেন প্রায় দুই লাখ।
ইতালির চেম্বার অব কমার্সের সূত্রমতে, ২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে যেখানে বিদেশিদের ব্যবসা বেড়েছে শতকরা ১০ ভাগ, সেখানে ইতালীয়দের ব্যবসা কমেছে শতকরা প্রায় ৩ ভাগ।
গেল ৫ বছরে কৃষি খাতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা সর্বোচ্চ ২৮ শতাংশ বেড়েছে। তার মধ্যে রয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও।
গেল বছর নতুন গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫৭টি। চলতি বছরে ব্যবসায়ীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রবাসী বাংলাদেশিদের, যা বাংলাদেশের রেমিট্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জি সেভেনের সদস্য রাষ্ট্র ইতালি একটি শিল্পোন্নত দেশ। দেশি-বিদেশি মিলিয়ে ইতালিতে প্রায় চার লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








