ইতালির স্পন্সর ভিসা নিয়ে সতর্কতা
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালির চলতি বছরের স্পন্সর ভিসা নিয়ে বেড়েছে দালালদের অপতৎপরতা। সংঘবদ্ধ প্রতারক চক্রের কারণে নিঃস্ব হয়ে পড়েছেন বাংলাদেশিরা। চলতি বছরে দেড় লাখ শ্রমিক নেয়ার কথা থাকলেও, দালালদের খপ্পরে পড়ে ৬০ শতাংশের ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে।
দালালদের খপ্পরে পড়ে বেশিরভাগ বাংলাদেশির আবেদন বাতিল হয়ে যাচ্ছে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২০২৪ সালের কোটায় স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। আর এই ক্লিক ডে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশি সংস্থাগুলোর তথ্য বলছে, দালালদের খপ্পরে পড়ে বেশিরভাগ বাংলাদেশির আবেদন বাতিল হয়ে যাচ্ছে।
অবৈধ পথে ইতালিতে শ্রমিক প্রবেশ বন্ধ করতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আনার সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। গেল ডিসেম্বরে ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লক্ষাধিক।
এবার তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি। এ অবস্থায় দালালদের বিষয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।
বৈধ পথে শ্রমিক নেয়ার উদোগ নেয়ার মধ্যেই এক শ্রেণির অসাধু দালালের খপ্পরে পড়ে প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইতালিতে ঢুকছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








