ইকামা নবায়নে সৌদিতে নতুন সিদ্ধান্ত
প্রবাস নিউজ ডেস্কঃ
সৌদি আরবে নতুন প্রবাসীদের কাজের অনুমতিপত্র বা ইকামা কার্ডের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
সৌদি আরবের ২০৩০ সালের ভিশন বাস্তবায়নের যে লক্ষমাত্রা নির্ধারণ করেছে, তার দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে সকল কার্যক্রম।
এক নির্দেশনায় সৌদি সরকার জানিয়েছে, সৌদি আরবে প্রবেশের ৯০ দিনের মধ্যেই ইকামা বা কাজের অনুমতিপত্র গ্রহণ করতে হবে। অন্যথায় জরিমানা গুনতে হবে পাঁচশত সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষোল হাজার টাকা।
সৌদি আরবের ২০৩০ সালের ভিশন বাস্তবায়নের যে লক্ষমাত্রা নির্ধারণ করেছে, তার দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে সকল কার্যক্রম। এর মধ্যে দেশটির সকল ক্ষেত্রে ব্যাপক পরিবর্ধন পরিবর্তনের মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব।
এবার নতুন বছরে নিয়ম করেছে সকল প্রবাসীদের বাসস্থানের ভাড়া প্রদান করতে হবে অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে। এটি মূলত দেশটির অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া। যার মাধ্যমে যে কোন পর্যায়ের খরচ, সরকারি সেবাগ্রহণ এবং জনসম্পৃক্ত সিস্টেমগুলো আধুনিকায়নের বাধ্যবাধকতা থেকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে তারা
এছাড়া সৌদি সরকার ঘোষণা করেছে বিদেশি নাগরিকদের জন্য ইকামা বা কাজের অনুমতিপত্র গ্রহণ করতে হবে ৯০ দিনের মধ্যে, অন্যথায় দিতে ৫০০ শত সৌদি রিয়াল জরিমানা। যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষোল হাজার টাকা।
দেশটিতে বিদেশি নাগরিকদের ইকামা আইডি গ্রহণ করতে হলে স্বাস্থ্য পরীক্ষার জন্য অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে। এছাড়া বিদেশি নাগরিকদের সৌদি আরবের ব্যাংক কার্ড থেকে শুরু করে যে কোন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে হলে ইকামা বা কাজের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক থাকায় এমন সিদ্ধান্ত।
এদিকে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের গৃহকর্মী নিয়োগে খরচ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
এছাড়া ফিলিপাইন থেকে গৃহশ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ সৌদি রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়া থেকে ৯ হাজার, উগান্ডা থেকে ৮ হাজার ৩০০ ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়াল দেয়া যাবে।
সৌদি শ্রমবাজারের পরিবেশ উন্নয়নে এরইমধ্যে ভিসা ট্রেডিং বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে, বর্তমানে দেশটির বিভিন্ন নিয়োগ খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের ব্যপক চাহিদা রয়েছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪১.৫ শতাংশ প্রবাসী শ্রমিক, সংখ্যায় প্রায় এক কোটি ৩৪ লাখ, এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২৮ লাখ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








