ব্রিটিশ এম্পায়ার মেডেল পেলেন রেহানা খানম রহমান
প্রবাস নিউজ ডেস্কঃ
ব্রিটেনের রাজ পরিবারের দেওয়া 'মেডেল অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার' পদকে ভূষিত হয়েছেন রেহানা খানম রহমান। বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক রেহানা একজন অবসরপ্রাপ্ত প্রভাষক।
স্নাতক অধ্যয়নরত অবস্থায় ১৯৭৭ সালে সিলেট থেকে ব্রিটেনে পাড়ি জমান রেহানা। তিনি গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে স্নাতক ও ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৫ বছর বিভিন্ন পেশা ও শিক্ষকতা শেষ করে তিনি ২০১৪ সালে অবসর নেন। তিনি এখন তার পরিবারের সঙ্গে লন্ডন শহরে বসবাস করছেন।
রেহানার বাবা আতাউর রহমানও ১৯৬৭ সালে অবিভক্ত পাকিস্তানের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে স্বর্ণপদক পেয়েছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি নিজেকে নিয়োগ করেছেন মানবতার সেবায়। শিক্ষকতা, লেখালেখি ও সমাজসেবার জন্য তিনি ব্রিটিশ বাংলাদেশি সমাজে সুপরিচিত।
কয়েকটি বইয়ের গ্রন্থকার রেহানা কলম একাডেমি লন্ডনের উপদেষ্টা। তিনি পরিবেশবাদী সংগঠন অমরাবতির পরিচালনা পর্ষদের সদস্য।
চার সন্তানের মা রেহানা। তারা সন্তানরাও দেশে-বিদেশে চিকিৎসা ও অর্থনীতিতে অবদান রাখছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








