বছরের শুরুতেই প্রবাসীদের সুখবর দিলো সৌদি সরকার
প্রবাস নিউজ ডেস্কঃ
২০২০ সালে প্রথমবারের মতো সৌদি সরকার দেশটিতে থাকা প্রবাসীদের স্পনসরশিপ ব্যবস্থাকে উন্নত করতে শ্রম সংস্কার চালু করে। এরপর প্রবাসীদের কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগকর্তার অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তন, দেশ ত্যাগ এবং পুনঃপ্রবেশসহ নানান সুবিধা চালু করা হয়।
এরপরও দেখা যায়, অনেক নিয়োগকর্তা প্রবাসীদের পাসপোর্ট আটক রেখে, অর্থ দাবীসহ অনিচ্ছার পরও নানাবিধ সমস্যার মুখোমুখি করেন। এবার এ সমস্যা সমাধানে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে দেশটি। নতুন করে বেশ কয়েকটি নিয়ম চালু করা হয়েছে।
সৌদি আরবের একজন আইনজীবি জানিয়েছেন, নিয়োগকর্তা যদি কোনো প্রবাসীর পাসপোর্ট ফেরত দিতে অস্বীকার করেন, তবে এটি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি হিসেবে ১৫ বছরের জেল ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
তিনি জানান, সৌদি আরবের আইন অনুযায়ী এটি মানবপাচার অপরাধের আইনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। সৌদি সরকারের এমন উদ্যোগ ভোগান্তি কমাবে বলে মনে করছেন প্রবাসীরা।
সৌদি আরবে বর্তমানে প্রবাসীদের সংখ্যা এক কোটি ৩৩ লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় ২৮ লাখ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








