ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:২৯, ১৭ জানুয়ারি ২০২৪  

কুয়েতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এবার তাদের ঐক্যবদ্ধ করতে ব্যবসায়ী সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। এর ফলে কুয়েতের বাজারে বাংলাদেশিদের সফলতার হার আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের অন্যতম ধনী দেশ কুয়েত। তবে দেশটিতে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের চাহিদার অধিকাংশই মেটাতে হয় আমদানি করা পণ্য দিয়ে। কুয়েতে পণ্য আমদানিসহ বিভিন্ন ব্যবসায় এগিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। এসব ব্যবসায়ীদের অনেকে আবার গড়ে তুলেছেন নিজস্ব মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান।

কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে দূতাবাসের পৃষ্টপোষকতায় ২০১৬ সালে ‘'বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েত’ নামে একটি ব্যবসায়ী সংগঠন গঠন করা হয়েছিল। 

এবার সংগঠনটিতে প্রকৃত ব্যবসায়ীদের সম্পৃক্ত করে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। 

এদিকে কুয়েতে ব্যবসার ভালো সুযোগ থাকলেও লাইসেন্সসহ আইনগত ঝামেলার কারণে ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ প্রত্যাশিত সফলতা পায়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি লুৎফর রহমান। 

তবে, এবার দেশকে ভালো কিছু উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে কুয়েতের বাজারে সফলতার মাত্রা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়