মালদ্বীপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি লাভ করে ১৯৭২ সালের এইদিন পাকিস্তান থেকে লন্ডন এবং নতুন দিল্লি হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। জাতির পিতার স্বদেশের মাটিতে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশ বিজয়ের পূর্ণতা লাভ করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান যথাক্রমে মো. সোহেল পারভেজ, কাউন্সিলর (শ্রম) এবং দূতালয় প্রধান ও তৃতীয় সচিব চন্দন কুমার সাহা। দিনটি উপলক্ষে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ দিবসটির তাৎপর্য উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তার বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন বাঙালি জাতি বিজয়ের মূল আনন্দ উদযাপন করে যখন বঙ্গবন্ধু পাকিস্তান থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
তিনি সবাইকে একযোগে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে অনুরোধ জানান। মিশনের কল্যাণ সহকারী (শ্রম) আল মামুন পাঠানের সঞ্চালনায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








