মালয়েশিয়া প্রবাসীরা সরাসরি পাসপোর্ট সেবা যেভাবে পাবেন
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়া প্রবাসীদের সরাসরি পাসপোর্ট সেবা পেতে হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়, পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সেবা দেওয়া হবে। মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও, এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত এবং ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
এতে প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেতে, আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার লক্ষ্যে পোস্ট অফিসের পাশাপাশি আগামী ২০ থেকে ২১ জানুয়ারি এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিটি ব্যাংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা।
আর ২০ থেকে ২১ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে ১৭ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে এবং ২৭ থেকে ২৮ জানুয়ারি হাতে হাতে পাসপোর্ট সেবা পেতে ২৪ জানুয়ারির মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে।
যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। তাছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটি চালু থাকবে।
নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য appointment.bdhckl.gov.bd/other ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd/poslaju ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








