২১ বাংলাদেশির পাশে দাঁড়ালো মালয়েশিয়ার অভিবাসন পুলিশ
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় কলিং ভিসায় এসে কাজ না পাওয়া ২১ বাংলাদেশির পাশে দাঁড়িয়েছে দেশটির অভিবাসন পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) সেলাঙ্গর রাজ্যের, বন্দরনগরী কেলাং থেকে অভিযোগ পেয়ে ইমিগ্রেশন পুলিশ ঘটনার সত্যতা পায়।
এ সময় ২১ বাংলাদেশিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। তবে ওই ২১ বাংলাদেশি শ্রমিক কোন কোম্পানির অধীনে কাজ নিয়ে মালয়েশিয়ায় এসেছেন এবং শ্রমিকদের নাম পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, শোষণের শিকার ওই ২১ বাংলাদেশি শ্রমিকদের সবার কাছে বৈধ ওয়ার্ক পারমিট, কাগজপত্র ও ট্রাভেল ডকুমেন্টস রয়েছে। কিন্তু তাদের সবার পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই অভিযোগটি হিউম্যান ট্রাফিকিং বা মানবপাচারবিরোধী আইনের ধারায় মামলা দায়ের পূর্বক অভিযোগ গঠন প্রক্রিয়াধীন। যথাযথ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য ২১ বাংলাদেশি শ্রমিককে পুত্রাজায়ায় ইমিগ্রেশন সদর দফতরে নেওয়া হয়েছে। তবে তাদের আটক বা সেইফ হোমে নেওয়া হবে কি না এ বিষয়ে কিছু জানা যায়নি।
শ্রমিকরা অভিযোগ করেছেন, তারা কলিং ভিসায় মালয়েশিয়া আসার ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনো কাজ দেয়নি নিয়োগকর্তা। তাদের বেতন, খাবার খরচসহ অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। এরই মধ্যে যেসব নিয়োগকর্তা শ্রমিক এনে কাজ দিতে পারছে না তাদের লাইসেন্স বাতিলসহ দেশটির প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মালয়েশিয়া অভিবাসন বিভাগ আরও জানায়, শ্রমিক এনে কাজ না দিতে পারলে এই অপরাধের বিরুদ্ধে অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সন অ্যান্ড অ্যান্টি-স্মগলিং অফ মাইগ্রেন্ট অ্যাক্ট (ATIPSOM) 2007 (ACT 670) এর অধীনে অভিযোগ গঠন করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








