মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নির্যাতন বন্ধে কঠোর হুঁশিয়ারি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় পাঁচমাস কাজ না পেয়ে হতাশাগ্রস্ত ১৭১ জন বিদেশি শ্রমিক থানায় অভিযোগ করতে গিয়ে আটক হন। রাস্তার পাশ দিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘলাইন ধরে হেঁটে চলা এসব বিদেশি অভিবাসীদের ভিডিও ভাইরাল হয়। যা দেশি-বিদেশি মিডিয়ার প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।
সম্প্রতি এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়। বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয় জানান, বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখছেন।
বিবৃতিতে বলা হয়, বিদেশি শ্রমিকদের নির্যাতন শোষণ জবরদস্তি করে যা মানবপাচারের শামিল। যারা এসবের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কোনো আপস করা হবে না বলে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়।
ঘটনার পর গত ২৮ ডিসেম্বর মানবসম্পদ মন্ত্রণালয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ, প্রধানমন্ত্রীর বিভাগের কাউন্সিল, জোহর রাজ্য জাতীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন বিভাগ মালয়েশিয়া (জেআইএম), সামাজিক নিরাপত্তা সংস্থা (সকসো) এবং মালয়েশিয়ার নির্মাণ শিল্পের উন্নয়ন বোর্ডের উপস্থিতিতে জড়িত নিয়োগকর্তাদের নিয়ে বৈঠকে বসেন।
এরপর ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানবসম্পদমন্ত্রী ও বৈঠক করেন। বৈঠকে প্রতারিত বিদেশি শ্রমিকদের মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশটিতে শ্রমিকদের অধিকার ও কল্যাণে মনোযোগ দিয়ে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয় যৌথ উদ্যোগে কিছু পদক্ষেপ নিয়েছেন। উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসন এবং অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্টস অটিপসম ২০০৭ ব্যবস্থা গ্রহণ করা।
কর্মসংস্থান আইন ১৯৫৫ আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ন্যূনতম আবাসন, বাসস্থান এবং কর্মচারী সুবিধা ১৯৯০ যা দোষী সাব্যস্ত হলে জরিমানা দিতে হবে এবং কর্মচারীকে অবহেলার জন্য প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা।
বেতন দিতে ব্যর্থ এবং উপযুক্ত বাসস্থান না করার ক্ষেত্রে কর্মসংস্থান আইন ১৯৫৫ এর ধারা ৬০ কে এর অধীনে নতুন বিদেশি কর্মী নিয়োগের আবেদনগুলো থেকে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।
ইমিগ্রেশন বিভাগের যে কোনো লেনদেন থেকে নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়া বিদ্যমান কর্মীদের জন্য পিএলকেএস সংস্কার অন্তর্ভুক্ত করা। বিদেশি কর্মীদের নিয়োগকর্তার অবশিষ্ট কোটা বাতিল করা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








