মালয়েশিয়ার অভিবাসন বিভাগকে যে কারণে ধন্যবাদ জানালো বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী আটকে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারী) তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল বাস টার্মিনাল এলাকায় চালানো ওই অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২২০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারী) তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল বাস টার্মিনাল এলাকায় চালানো ওই অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২২০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
এ ধরনের অভিযানের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে শুক্রবারের অভিযানের জন্য ইমিগ্রেশন পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
কিন্তু হঠাৎ কেন ইমিগ্রেশন পুলিশকে ধন্যবাদ- তার কারণ জানালেন পুলিশের হাতে আটক অন্যতম বাংলাদেশি মোস্তফা। ৩০ বছর বয়সী এ বাংলাদেশি জানান, তার মতো অনেকেরই ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ প্রায় শেষের দিকে। পুলিশ তাদেরকে আটক করায় তাদের বৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।
বিষয়টি ইমিগ্রেশন পুলিশকেও বলেছেন মোস্তফা। আটক অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইমিগ্রেশন বিভাগের উদ্দেশে মোস্তফা বলেছেন,
আমাদের ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিটের মেয়াদ আগামী মার্চে শেষ হতে যাচ্ছে। আমরা চাই, এই আটক অভিযানের মাধ্যমে আমাদের নিয়োগকর্তাদের তলব করে ইমিগ্রেশন বিভাগ আমাদের ওয়ার্ক পারমিট নবায়ন করার সুযোগ করে দিবেন।
পুলিশের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন,
নিয়োগকর্তাদের অবহেলায় যদি আমাদের ওয়ার্ক পারমিট নবায়ন না হয়, তাহলে এর জন্য আমাদের কেন শাস্তি ভোগ করতে হবে।
এদিকে তেরেঙ্গানু স্টেট ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক আজহার আবদুল হামিদ বলেছেন, প্রথমে ২২০ জন বিদেশি নাগরিককে আটক করা হলেও পরে ১৯০ জনকে বৈধ ট্রাভেল ডকুমেন্ট ও ওয়ার্ক পারমিট থাকার কারণে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৩০ জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের কারণে আটক রাখা হয়েছে।
এই ইমিগ্রেশন কর্মকর্তা আরও বলেন, আটক ৩০ জনের মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩-এর ১৫(১)(সি) ধারায় ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৮ জনকে আটক রাখা হয়েছে। অপর ১২ জনকে আটক করা হয়েছে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় একই আইনের ৬(১)(সি) ধারায়।
এই কর্মকর্তা আরও বলেন, মালয়েশিয়ায় বিদেশিদের বৈধভাবে প্রবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তবে যেসব নিয়োগকর্তা তাদের শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়নে ব্যর্থ হবেন সেসব নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








