বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ পশ্চিমবঙ্গে
প্রবাস নিউজ ডেস্কঃ
আর একদিনের অপেক্ষা মাত্র। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবের দিকে তাকিয়ে রয়েছেন বিশ্বের গণতন্ত্রপ্রিয় মানুষ। ব্যতিক্রম নন প্রতিবেশী ভারতের বাংলা ভাষাভাষীরাও।
প্রতিবেশী বাংলাদেশ হোক কিংবা ভারতের পশ্চিমবঙ্গ। রাজনীতি, খেলা, ধর্মীয় ও সামাজিক উৎসবের দিকে সব সময় নজর থাকে- দুই প্রান্তের বাঙালিদের। আর নির্বাচন হলে তো কথাই নেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্বাচনী আড্ডায় মেতে ওঠা বাঙালির চিরায়ত স্বভাব।
প্রতিবেশী দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নির্ভর করে ভোট উৎসবের মধ্যদিয়ে। তাই বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই পশ্চিমবঙ্গের মানুষের।
তবে অনেকেরই আক্ষেপ, প্রতিবেশি দেশের নির্বাচনী খবরের গুরুত্ব নেই কলকাতার সংবাদ মাধ্যমে।
জনপ্রিয় কোনো রাজনৈতিক দল, যাদের হাতে বাংলাদেশের মানুষ উন্নয়নের ছোঁয়া পাবে, থাকবে নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ, যাদের হাতে সুরক্ষিত থাকবে ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা, সেই শক্তিকেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় নিয়ে আসবে বলে প্রত্যাশা পশ্চিমবঙ্গবাসীর।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








