এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের মাহতাব-ইয়াছিন
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাতপ্রবাসী বাংলাদেশি শিল্পোদোক্তা ও কমিউনিটি সংগঠক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সিলেটের মোহাম্মদ মাহতাবুর রহমান। একই সঙ্গে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমানপ্রবাসী বাংলাদেশি শিল্পোদোক্তা ও কমিউনিটি সংগঠক চট্টগ্রামের মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় সংগঠনের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে তাদের নেতৃত্বে ২০২৪-২০২৫ সালে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের কমিটি নির্বাচিত হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া), মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), কল্লোল আহমেদ (যুক্তরাষ্ট্র), ফরিদ আহমেদ (আরব আমিরাত) ও মোহাম্মদ মাহবুব আলম (আরব আমিরাত)।
এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ও আবুল কালাম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহিন (হংকং) ও সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান), কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান) ও সহ-কোষাধ্যক্ষ ইজাজ হোসেন (আরব আমিরাত), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন) ও সহ-আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান), প্রচার সম্পাদক জসীম উদ্দিন (আরব আমিরাত) ও সহ-প্রচার সম্পাদক সামশুল আজিম আনসার (ওমান) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যরা হলেন, শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত) ও মোহাম্মদ কামরুজ্জামান (থাইল্যান্ড)। বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রতি বছর সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া এই মর্যাদাপ্রাপ্ত প্রবাসী সিআইপিদের নিবন্ধিত সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের কল্যাণে ভূমিকা রেখে যাচ্ছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








