চীনে বাংলাদেশির অ্যাওয়ার্ড অর্জন
প্রবাস নিউজ ডেস্কঃ
কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতায় ভিডিও ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি জাহিদ হাসান তুহিন।
শিয়ান ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রেস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কালচার অব সিল্ক রোড ক্রিয়েটিভ ডিজাইন প্রতিযোগিতা।
এতে আয়োজক হিসেবে ছিল, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চায়নায় পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চীনের শিয়ান আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় মালদ্বীপে চীনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত হাশমি এবং কাজাখস্তানের আলমাটির চীনা কনসাল জেনারেল জিয়াং ওয়েই ভিডিওর মাধ্যমে বক্তব্য দেন।
এ সময় শিয়ান এবং দুনহুয়াং শহরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








