কুয়েতে পার্টটাইম কাজের অনুমতি পাচ্ছেন বেসরকারি খাতের কর্মীরা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যা কার্যকর হবে জানুয়ারি থেকে।
তবে এ সুবিধা ঠিক কারা পাবেন তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। প্রবাসীরা মনে করছেন তারাও এর অন্তর্ভুক্ত হতে পারেন।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এ সিদ্ধান্ত জারি করেন।
সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলায় এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়।
কুয়েতে পার্টটাইম কাজ শ্রম আইনের লঙ্ঘন। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতিনিয়ত আটক হচ্ছেন প্রবাসীরা। একদিন আগেও গ্রেফতার হয়েছেন ৫৭৫ জন প্রবাসী।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








