মিশরের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) ভোরে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিশেষ গাড়িতে মোটর শোভাযাত্রাসহ কায়রোস্থ বাংলাদেশ ভবন থেকে রাষ্ট্রদূত সামিনা নাজকে মিশরের রাষ্ট্রপতির প্রাসাদে নিয়ে যাওয়া হয়।
পরিচয়পত্র পেশ-এর আনুষ্ঠানিকতায় প্রথমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুজন চেম্বারলিন প্রেসিডেন্সিয়াল প্যালেস-এর গার্ডেনে নিয়ে যান এবং সেখানে অর্কেস্ট্রা গার্ড কর্তৃক বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার দেওয়া হয়।
এরপর রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতির চেম্বারে নিয়ে যাওয়া হয়, যেখানে রাষ্ট্রদূত সামিনা নাজ রাষ্ট্রপতিকে ‘সালাম’ দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজের পরিচয় জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া পরিচয়পত্র মিশরের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি রাষ্ট্রদূত-এর সঙ্গে করমর্দন করেন এবং বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত-এর পরিচয়পত্র গ্রহণ করে তিনি আনন্দিত।
তিনি বাংলাদেশকে মিশরের ‘‘Sisterly country’’ বলে সম্মোধন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।
রাষ্ট্রদূত সামিনা নাজ মিশরের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান এবং এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সর্বোচ্চ প্রচেষ্টা সহকারে কাজ করবেন বলে জানান।
মিশরে দায়িত্ব পালনের সময় মিশরের রাষ্ট্রপতির কাছ থেকে পূর্ণ সমর্থন, উৎসাহ এবং সাহায্য পাবেন বলে রাষ্ট্রদূত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
একই দিনে প্রেজেন্টেশন অব ক্রেডেনশিয়াল সেরেমনি অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ২০টি দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র হস্তান্তর করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








