কাজ না পেয়ে থানায় অভিযোগ দিতে গিয়ে আটক ১৭১ বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
সম্প্রতি বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েছিলেন কয়েকশ বাংলাদেশি কর্মী। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ পাচ্ছিলেন না তারা। তাই থানায় যাচ্ছিলেন অভিযোগ জানাতে। তবে তার আগেই তাদের আটক করেছে দেশটির পুলিশ।
গত ২০ ডিসেম্বর জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ুদামাই থানায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ।
এসব কর্মী গত তিনমাস ধরে প্রত্যাশা অনুযায়ী কাজ না মেলার পাশাপাশি থাকা-খাওয়ার সমস্যাসহ নানা দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে অভিযোগ জানাতে দলবেঁধে তারা থানার দিকে যাচ্ছিলেন। তবে তাদের দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) কোতা তিঙ্গির পুলিশ কর্মকর্তা হুসেন জামোরা হাওয়া বলেন, এসব বাংলাদেশিকে বৈধভাবে আনা হয়েছিল। তাদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








