স্পেনে ভিক্টোরিয়া মানি ট্রান্সফার আন্তর্জাতিক অভিবাসী পদে ভূষিত
প্রবাস নিউজ ডেস্কঃ
মুবিন খান, বার্সেলোনা থেকে
স্পেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। এদিন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত বার্সেলোনায় ভিক্টোরিয়া মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে আন্তর্জাতিক অভিবাসী পদকে ভূষিত করা হয়।
‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে স্পেনের মাদ্রিদে বাংলাদেশি দূতাবাস গত ১৮ ডিসেম্বর এক স্মারকে এই পদক ঘোষণা করা হয়।
স্পেনে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের মাঝে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একজন ব্যাক্তিকে এ বছর বাছাই করা হয়েছে বলে জানানো হয়। স্মারকে, আমানাহ মানি ট্রান্সফারকে প্রথম স্থান ও বার্সেলোনার ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে দ্বিতীয় স্থানে ভূষিত করা হয়। ব্যক্তি ক্যাটাগরিতে শাহ দিদারুল আলমকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
পদকপ্রাপ্ত ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী রাজিব হোসাইন জানান, রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস পদকে টানা দ্বিতীয়বারের মতো ভূষিত হয়ে খুবই খুশি। আমাদের এই প্রাপ্তিটা পুরো স্পেনের প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের। আমাদের গ্রাহক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রিদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের হলরুমে ব্যবসায়ী, সুধী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের নিয়ে দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণমূলক অনেক বিষয় আলোচনা করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








