আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি গাড়িচালক
প্রবাস নিউজ ডেস্কঃ
আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক ইলেকট্রনিক ড্রয়ে ১০ লাখ দিহরাম জিতেছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ১০ লাখ দিহরাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা।
বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক ইলেকট্রনিক ড্র হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ লটারিতে ১০ লাখ দিহরাম জিতেছেন।
দেশটির রাস আল খাইমায় বসবাসরত ৫৬ বছর বয়সী মোহাম্মদ ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। তিনি প্রায় এক বছর ধরে টিকিট কেনার পর এবার তার ভাগ্য খুলে গেছে।
বন্ধুদের পরামর্শে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন মোহাম্মদ। দলগতভাবে তারা প্রতি মাসেই টিকিট কিনেন। সর্বশেষ ড্রয়ের পর মুহূর্তেই তিনি কোটিপতি হয়ে গেছেন।
লটারি জেতার পর মোহাম্মদ বলেন, 'আমরা বিশেষ অফারে চারটি টিকিট কিনেছিলাম। এর মধ্য থেকে আমি দুটি টিকেট বেছে নেই। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমি অনেক খুশি।'
এই টাকা দিয়ে কী করবেন? জানতে চাইলে মোহাম্মদ বলেন, 'আমি এখনো জানি না। তবে, পুরস্কারের টাকা থেকে বন্ধুদেরও কিছু দেবো, আর বাংলাদেশে হয়ত বাড়ি করবো।'
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








