ইতালির পালেরমোতে বিজয় দিবস উদযাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসের মাটিতে প্রচার ও প্রসারের লক্ষ্যে ইতালির পালেরমোতে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটির উদ্যোগে দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ভূপেন সুত্রধর ভূপেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র রবের্ত লা গাল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আখতার হোসেন মুক্তার ও গীতা পাঠ করেন জয়ী দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়া, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আকন্দ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল, বিএনপির সহ-সভাপতি হাসান নূর চৌধুরী, বক্তব্য রাখেন ‘দুর্বার যুব সমাজের’ সভাপতি ওয়ালিউর রহমান সোহেল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী, একতা পরিষদের সভাপতি আবুল হোসাইন।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুক্তার মিয়া, মোহাম্মদ আলী, আবুল খায়ের, সহ সাধারণ সম্পাদক কাবিল মিয়া, আলী ইসলাম, লাভলু মিয়া, ফুজায়েল তালুকদার, শাহ আলম সাগর, জাকির হোসেন, আতাউর মিয়া।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এমেলী সাহা, চ্যানেল আই সেরা কণ্ঠ জিসা শ্যাম, জাকির হোসেন। নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








