১০ হাজার শ্রমিক নেবে মালদ্বীপ
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার দক্ষ-অদক্ষ শ্রমিক নেবে মালদ্বীপ সরকার। নতুন কর্মী নিয়োগ শুরু হলে বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার।
মালে সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে বলে মনে করেন হাইকমিশনার।
ওমর ফারুক খোন্দকার
স্থানীয় নিরাপত্তা ও ব্যবসায়ীদের উদ্বেগের কারণে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপের বিদায়ী সরকার। তবে নির্বাচিত হয়ে পিপিএম-পিএনসি জোট সরকার জাতীয় পার্লামেন্ট শরুর এক সপ্তাহের মধ্যেই তুলে নেয় নিষেধাজ্ঞা। এতে চার বছর পর বিশ্ব পর্যটন খ্যাত দেশ মালদ্বীপের শ্রম বাজারে আবারো দুয়ার খুললো বাংলাদেশিদের।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানায়, ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরপর তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বর্তমান নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানের বলিষ্ঠ কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালের শ্রম বাজার
মালদ্বীপ ব্যবসায়ী মো. সোহেল রানা বলেন, এই উন্মুক্ত বাজারটা যেন বন্ধ হয়ে না যায় সেদিকে সরকারের বিশেষ নজর দেয়ার জন্য মালদ্বীপের সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।
মালে সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে বলে মনে করেন হাইকমিশনার।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, এটা শুধু প্রবাসী কর্মীদের জন্য নয়, এটা দেশের অর্থনীতির জন্য একটা বড় সুখবর। অর্থনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশা করি।
মালদ্বীপ ইমিগ্রেশন ডাটাবেজের তথ্য মতে, বর্তমানে দেশটিতে ৯০ হাজার ৬২৪ জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। নতুন করে প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








