মালদ্বীপ মিশনে অভিবাসী দিবস পালন
প্রবাস নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে (১৮ ডিসেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
মিশনের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ সোহেল পারভেজ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক অভিবাসী দিবসের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে।
তিনি সবাইকে স্থানীয় আইন মেনে বৈধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি সর্বজনীন পেনশন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ, ই-পাসপোর্ট, ইত্যাদি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেন।

প্রধান অতিথি হাইকমিশনার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি প্রবাসীদের নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন হওয়ার অনুরোধ করেন।
এছাড়াও যে কোনো কাজে মধ্যসত্ত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ দেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








