উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমিরাতপ্রবাসীদের পড়ালেখার সুযোগ
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নিশ-২ শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
গতকাল বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ম. আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের যুগ্ম পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদে এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন। এতে বক্তব্য রাখেন বাউবির ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার ড. ম. শফিকুল আলম।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বহির্বাংলাদেশ শিক্ষা পদ্ধতিতে বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে এসব প্রোগ্রাম পরিচালিত হবে। এসব প্রোগ্রামে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ দেওয়া হবে।
দুবাইয়ের সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ইন্টারনেট সংযোগসহ ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন হবে।
শিগগিরই প্রবাসীদের মাঝে ভর্তির পদ্ধতি ও লিংক শেয়ার করা হবে বলে জানানো হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








