মালদ্বীপের আদ্দু শহর পরিদর্শন হাইকমিশনারের
প্রবাস নিউজ ডেস্কঃ
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ৬-৯ ডিসেম্বর দেশটির অতি প্রাচীন আদ্দু এটোল পরিদর্শন করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
মিশনের কাউন্সেলর (শ্রম) ও হেড অব চেন্সারি মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। সফরকালে আড্ডুর বিভিন্ন দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়।
স্থানীয় শরাফুদ্দিন স্কুল মিলনায়তন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় হাইকমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাইকমিশনার সবাইকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণসহ স্থানীয় আইন-কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন।
তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল প্রবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

তৃতীয় সচিব চন্দন কুমার সাহা এমআরপি ও ই-পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি দেন। কাউন্সেলর মো. সোহেল পারভেজ বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন-কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান। প্রবাসী কর্মীদের সরকার থেকে চালু করা সর্বজনীন পেনশন স্কিম (প্রবাস) এ রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় সর্বজনীন পেনশন স্কিম, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য-সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে কর্মীদের মাঝে তথ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
সফরকালে আদ্দু আইল্যান্ডে অবস্থিত আড্ডু ইকিউটিরিয়াল হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় হাসপাতালের পরিচালক এবং সেখানে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সাথে আলোচনা হয়।
সবশেষে আইল্যান্ডের নিকটবর্তী ক্যানারিফ রিসোর্ট পরিদর্শন করা হয় এবং সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করা হয় ও খোঁজখবর নেওয়া হয়।
রিসোর্টের সহকারী মহা-ব্যবস্থাপক ও ব্যবস্থাপকের সঙ্গে কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা হয়। সফরকালে আড্ডু আইল্যান্ডের মেয়র ও কাউন্সেলরদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করা হয়। সাক্ষাতকালে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা হয়।
এ সময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধকরণে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য মেয়রকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলর আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন ও বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








