ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৫ শ্রাবণ,  ১৪৩৩

মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মারা গেছেন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৮:৩৩, ৮ ডিসেম্বর ২০২৩  

যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সালু মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে নিউজার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্তের পর নিউজার্সির প্যাসিক সিটির হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির ও যুক্তরাষ্ট্রের ফোবানা’র সাবেক চেয়ারম্যান ছিলেন আতিকুর রহমান সালু। তিনি ১৯৪৮ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। হাইস্কুলের শেষ টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী করটিয়া কলেজ (বর্তমানে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ) ছাত্র সংসদের এজিএস এবং সেখান থেকে গ্র্যাজুয়েশন ও পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও পরবর্তীতে আইনে ডিগ্রী লাভ। এর মাঝে ১৯৬২ থেকে ১৯৬৯ সনের টাঙ্গাইলের প্রতিটি ছাত্র আন্দোলনে তথা ঢাকা সহ তৎকালীন সমগ্র পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী ছাত্র গণ আন্দোলনে নেতৃত্ব প্রদান ও কারাবরণ করেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের তৎকালীন টাঙ্গাইল মহুকুমা-তথা টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক, সভাপতি পদ ও পরবর্তীকালে অভিবক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে সংগঠনের (মেনন গ্রুপ) সাংগঠনিক সম্পাদক, পর্যায়ক্রমে পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়ন তথা বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৫২ এর ভাষা আন্দোলনের রক্তাক্ত সিঁড়ি বেয়ে ১৯৬৯ এর সুমহান গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ছিলেন অন্যতম সংগঠক। 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়