ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৫ শ্রাবণ,  ১৪৩৩

নিউইয়র্কে শো টাইম মিউজিকের এনআরবি অ্যাওয়ার্ডের জমজমাট আসর

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৮:৩০, ৮ ডিসেম্বর ২০২৩  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতি বছরের ন্যায় এবারও এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করেছেন প্রবাসের বিনোদন সংস্থা শো টাইম মিউজিক। শিল্প, সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয় এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম আসর বসেছিল রোববার নিউইয়র্কের কুইন্স প্যালেসের মিলনায়তনে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসী বাংলাদেশিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বৈরি আবহাওয়াতেও দর্শকদের উপস্থিতি ছিল যথারীতি। দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর উপস্থিতি ছিলো উপস্থিত দর্শকদের বাড়তি আকর্ষণ।

রাত ৮টায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, ১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই অ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানিত করার যে প্রক্রিয়া অনুসরণ করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে যে কাজটি আমরা করছি সেটি আগামীতেও অব্যাহত থাকবে।

বাবু জামান ও সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন, প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি তার মুগ্ধতা প্রকাশ করেন।

বাংলাদেশি এটর্নী মঈন চৌধুরী বলেন, দিনে দিনে এনআরবি অ্যাওয়ার্ড একটি জনপ্রিয় অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। আর এই আয়োজন করে আলমগীর খান আলম যোগ্য ব্যক্তিদের সম্মানীত করে নিজেকেই সম্মানিত করছেন। আমি এর সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়